শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ডা. সৈয়দ মোহাম্মদ শাহীন খন্দকারের ইন্তেকাল আগামী ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা- নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁওয়ে মাদককারবারী, মাদকসেবীসহ ৩০ জন গ্রেফতার, মাদক উদ্ধার সোনারগাঁওয়ে পশু খাদ্যের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে অর্থ জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ সোনারগাঁওয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ সোনারগাঁওয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে গর্ব শহিনুর নাহার প্রিয়তি,  স্বপ্নপূরণ করে ডাক্তার হলেন 

সোনারগাঁওয়ে কৃষকদের নিয়ে কৃষক দলের কর্মশালা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে  উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এর  নির্দেশনায় বারদী ইউনিয়ন কৃষক দল এ কর্মশালার আয়োজন করে।
কৃষক কর্মশালায় কৃষক কৃষাণীদের পাতলা, গামছা, কাঁচি এবং মহিলাদের মাঝে ধান উড়ানোর জন্য কুলা বিতরণ করা হয়। কৃষকরা জমি থেকে ধান কেটে ধান মারাই করেন।
কর্মশালায় মছলন্দপুর গ্রামের কৃষকদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের উন্নয়নে তারেক রহমানের ঘোষিত দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। কৃষকরা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবিত পরিকল্পনার প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং কৃষি খাতের উন্নয়নে দলীয় পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি  মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপু।
এসময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আমির হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোঃ জামাল হোসেন,  নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য সুমন মোল্লা, রোকনুজ্জামান, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য শাহ আলম,  যুবদল নেতা খায়রুল,সালাউদ্দিন, বারদী ইউনিয়ন কৃষক দলের সহ সভাপতি রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD