রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে সাবেক এমপির ছোট ভাই ডিবি পুলিশের হাতে গ্রেফতার সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে নির্মাণাধীন সড়কে ফাটল বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন

সোনারগাঁওয়ে বৃষ্টি উপেক্ষা করে  পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওকে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন সোনারগাঁওয়ের শিক্ষার্থীরা।
 শুক্রবার  সকালে দুই শতাধিক শিক্ষার্থী একত্রিত হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দলে দলে বিভক্ত হয়ে কাজ করেন তারা। এ সময় তারা ট্রাফিকের দায়িত্ব পালন করেন এবং রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়,  শুক্রবার সকাল থেকে ঢাকা-চট্রগ্রাম  মহাসড়কের সোনারগাঁওয়ে কাঁচপুর, মোগরাপাড়া বাস স্ট্যান্ড ছাড়াও কলেজ রোড, থানা রোড, উপজেলা কার্যালয়ের সামনের রাস্তা, ট্রাফিক পয়েন্ট ও বিভিন্ন জায়গা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। এ সময় ব্যস্ততম রাস্তার যানবাহন চলাচল স্বাভাবিক রাখতেও দেখা গেছে তাদের। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষও অংশ নেন।
অটোরিকশাচালক শফিকুল ইসলাম জানান, কলম আর বইয়ের ব্যাগ ছেঁড়ে আজ তারা দেশের প্রয়োজনে হাতে ঝাড়ু আর কাঁধে নিয়েছে ময়লার বস্তা। তারা খুব ভালো কাজ করছে। দেশের জন্য তারা যা করেছে তাদের এ ঋণ কখনো শোধ করা যাবে না।
কর্মসূচিতে অংশ নেয়া বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের জড়িত শিক্ষার্থী বিপুল রায়হান জানান, সোনারগাঁওয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিষ্কার করতে ব্যস্ত সময় পার করেন। জীবনের ঝুঁকি নিয়ে আমরা ঢাকাসহ সোনারগাঁওয়ে ছাত্র আন্দোলনে সরব ছিলাম। বর্তমানে আমরা রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনা পরিষ্কার করেছি। একাধিক দলে বিভক্ত সিনিয়র এবং স্থানীয় সাংবাদিকদের সহায়তায় ট্রাফিকের ভূমিকায় রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করে যাচ্ছি। আমাদের দেশ একটা সুন্দর নিয়মে চলুক এবং একটা সুন্দর বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে সবাই চলুন কাজ করি।
আরও একাধিক শিক্ষার্থী জানান, রাস্তায় যে ট্রাফিক পুলিশ নেই, তা বোঝা যাচ্ছে না। ছাত্ররা খুব সুন্দরভাবে সড়কের নিয়ন্ত্রণ নিয়েছে। যতদিন পুলিশ তাদের কাজে না ফিরবেন ততদিন পর্যন্ত শিক্ষার্থীরা সড়কের শৃংখলা ঠিক রাখতে কাজ করে যাবেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD