বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁওয়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে সাপের দংশনে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে সাপের দংশনে এক যুবকের মৃত্যু হয়েছে।  নিহত যুবকের নাম মো.কবির (৩৭)। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে  সোমবার রাত ৮টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগ সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কবির সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তার স্ত্রীসহ এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

নিহতের ভাই নাইম হোসেন জানান, আমার ভাই ছয়টি গরু পালন করত। সোমবার বিকেলে বাড়ি পাশেই গরুর জন্য ঘাস কাটতে যায়। সেখানেই ডান পায়ে সাপ কামড় দেয়। পরে তাকে প্রথমে সোনারগাঁ উপজেলা হাসপাতালে নেওয়া হয়।  সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আমরা নিহতের স্বজনদের কাছ থেকে জানতে পারি ওই ব্যক্তিকে সাপে দংশন করেছিল। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গ থেকে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD