প্রচ্ছদ

সোনারগাঁওয়ে জাতীয় সমবায় দিবসে আলোচনা ও বৰ্ণাঢ্য র‍্যালি

সোনারগাঁও নিউজ ৮ নভেম্বর ২০২৬ , ২:২৭ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক ,সোনারগাঁও নিউজ :
“করবো সমবায়, গড়ুবো দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে  রোববার দুপুরে সোনারগাঁওয়ে
আলোচনা সভা, বৰ্ণাঢ্য র‍্যালি ও শ্রেষ্ঠ সমবায় সমিতির মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা পরিষদ অভিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনারগাঁও উপজেলা নিৰ্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিতে এবং কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সহ সভাপতি হাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা তাসলিমা আক্তার, মংস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, সাবেক সমবায় কর্মকর্তা বাহাউদ্দীন প্রধান প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিখি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ৭৭টি সমবায় সমিতির মধ্যে শ্রেষ্ঠ সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়। এতে প্রথম স্থান অধিকার করে দত্তপাড়া প্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি কবির হোসেন ও ২য় স্থান অর্জন করে পল্লী সমবায় সমিতির সভাপতি হোসনে আরা।
বক্তারা বলেন, দেশের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি দারিদ্র্য বিমোচন এবং সাধারণ মানুষের আৰ্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতির ভূমিকা অত্যন্ত
গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে পারস্পরিক
সহযোগিতা ও সমিলিত উদ্যোগের ভিক্তিতে একটি স্বনির্ভর সমাজ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার পাশাপাশি সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ, বিভিন্ন সমবায় সমিতির প্ৰতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্ৰহণ করেন।