শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁওয়ে টেকসই পর্যটক বান্ধব পরিবেশ বিনির্মাণ” শীর্ষক আলোচনা সভা ও র্যালী

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে “সোনারগাঁয়ে টেকসই পর্যটক বান্ধব পরিবেশ বিনির্মাণ” শীর্ষক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত  বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরির সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, ট্যুরিস্ট পুলিশ, সামাজিক সংগঠন বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন ও পরিবেশ উন্নয়ন সোসাইটির যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।
বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিরা আক্তার নীরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (উপ-সচিব) কাজী মাহবুবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন, ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ- পরিচালক একেএম আজাদ সরকার, সোনারগাঁও টুরিস্ট পুলিশের ওসি মো. দেলোয়ার হোসেন,  সোনারগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোহাম্মদ জাহেদ চৌধুরী, বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন, সাংবাদিক আল আমিন তুষার, শাহাদাত হোসেন রতন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন রেজিষ্ট্রেশন কর্মকর্তা একেএম মুজাম্মিল হক,  মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান, পরিবেশ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন প্রমুখ।
আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে একটি র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে লাইব্রেরি ভবন পর্যন্ত গিয়ে শেষ হয়।
অনুষ্ঠান শেষে সোনারগাঁওয়ে হাইওয়ে রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করতে বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে গাছ বিতরণ করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD