শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁওয়ে দখলদারিত্ব নিয়ে আইনশৃঙ্খলা সভায় সমালোচনা, ভেঙ্গে দেওয়া হলো অবৈধ স্থাপনা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি হাসপাতালের জমি দখলের ঘটনায় আইনশৃঙ্খলা সভায় দখলদারিত্ব নিয়ে সমালোচনা হয়েছে।

বুধবার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আসিফ আল জিনাতের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপিত হয়। এ নিয়ে সভায় ব্যাপক আলোচনা সমালোচনা হয়। পরে আইনশৃঙ্খলা সভা শেষে ঘটনাস্থলে গিয়ে ইউএনও আসিফ আল জিনাত, সোনারগাঁও থানার ওসি মো. মহিবুল্লাহ, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব দখল হওয়া জায়গার আধাপাকা ভবনটি আংশিক ভেঙ্গে দেন। তবে স্থানীয়রা বিষয়টিকে অসম্পূর্ণ উচ্ছেদ বলে দাবি করেছেন।

জানা যায়,উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা-বারদী সড়কের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় তিন রাস্তার মোড়ে সরকারী জমি দখল করে সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অমিত হাসান জোরপূর্বক অবৈধভাবে আধাপাকা মার্কেট নির্মাণ করছেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় প্রশাসন দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন। প্রশাসনকে নির্দেশনার তোয়াক্কা না করে প্রতিদিন রাতে ও দিনে অবৈধভাবে মার্কেট নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। এতে করে ওই সড়কের চলাচলকারী বিভিন্ন পরিবহন যাত্রীরা চরম দূর্ভোগ পোহাচ্ছেন।

বুধবার আইনশৃঙ্খলা সভা শেষে ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনার সামনের অংশ ভেঙ্গে ফেলে। তবে সম্পূর্ণ অংশ না ভেঙ্গে উপরের চালা রেখেই ইউএনও ও ওসি ফিরে যান।

এদিকে আইনশৃঙ্খলা সভায় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমাইয়া ইয়াকুব বলেন, হাসপাতালের জমি দখলই নয়, তার কমপ্লেক্সের ভেতরে রাতের বেলায় বহিরাগতরা ঢুকে মাদক সেবন করে থাকে। এছাড়াও ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটে যাচ্ছে। হাসপাতালের ভেতরে প্রভাবশালীরা ঢুকে চিকিৎসকদের হুমকি দিয়ে ফ্রি ওষধ লিখিয়ে নিচ্ছেন। হাসপাতাল যেন গাড়ির গ্যারেজ। দিন রাত হাসপাতালের ভেতরে গাড়ি পার্কিং করা হচ্ছে। এ বিষয়গুলো নিয়ে তিনি অসহায় হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে তিনি উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।

অপরদিকে গণ সংহতির নারায়ণগঞ্জ জেলা নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস এক ভিডিও বার্তায় বলেন, সরকারি হাসপাতালের জমি দখল করে স্বেচ্ছাসেবক দল নেতার অবৈধ দখলদারিত্বে নিন্দা জানিয়েছেন। দখলদারিত্বে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপিকে  অনুুরোধ জানিয়েছেন। তাছাড়া প্রশাসনকে দখল হওয়া জমি উদ্ধার করে যানজট মুক্ত করার জন্য সম্পূর্ন উচ্ছেদ করার দাবি জানিয়েছেন।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, সড়কের পাশে হাসপাতালের জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাকি অংশ উচ্ছেদ হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD