শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম সোনারগাঁওয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা, সভা বন্ধ সোনারগাঁওয়ে লোকজ কারুপণ্য শপে  চালু হলো পয়েন্ট অব সেলস রিটেল সফটওয়্যার ও ডিজিটাল বিক্রয় সেবা লিটল ম্যাগাজিন কিনতু’র এক যুগ, বর্ষা সংখ্যা প্রকাশ সোনারগাঁওয়ে ডিজিএফআই পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি, দুইজন গ্রেপ্তার চট্টগ্রামে বন্যা শুরু হবার সাথে সাথে প্রতিমন্ত্রী হজ্বে আর প্রধানমন্ত্রী বরিশালে—হাসনাত আব্দুল্লাহ সোনারগাঁওয়ে জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামালসহ ৪ ডাকাত গ্রেপ্তার সোনারগাঁওয়ে বাবা ছেলেকে কুপিয়ে জখম  সোনারগাঁওয়ে শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও পৌরসভার ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে ও ইউ এস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় শুক্রবার দিনব্যাপী ষোলপাড়া এলাকায় এ  চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় পৌরসভার ষোলপাড়া ও আশেপাশের কয়েকটি গ্রামের ২ শতাধিক বিভিন্ন বয়সের নারী-পুরুষ ফ্রি চিকিৎসা সেবা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন।
পৌরসভার গোবিন্দপুর গ্রামের (৮০) আক্তার মিয়া ও হনুফা বেগম (৭৫) জানান, এলাকার যুবকদের মহৎ উদ্যোগের কারণে আমরা এলাকায় থেকে ফ্রি চিকিৎসা সেবা ও চিকিৎসকের পরামর্শ নিতে পেরেছি। এটা খুবই আনন্দের।
ষোল পাড়া গ্রামের (৬৫) নুরুল ইসলাম জানান, যুবকরা  এলাকার জন্য ভালো কাজ করছে দেখে খুবই ভালো লাগছে।
ডাক্তার রিমি জানান, সামাজিক সংগঠনের উদ্যোগে গ্রামের সহজ সরল মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও পরামর্শ দিতে পেরে অন্য রকম অনুভুতি অনুভব করছি। শুনেছি সংগঠনটি প্রথমে এলাকায় মাদক ও বিভিন্ন অপরাধ নির্ম‚লের জন্য কাজ করেছে। এটা খুবই ভালো যে যুবসমাজরা ভালো কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে।
সংগঠনের সদস্য ইঞ্জিনিয়ার বাবুল মোল্লা জানান, মাদক ও বিভিন্ন অপরাধ নির্মূলে গত মে মাসে যুব সমাজের উদ্যোগে সংগঠনটির যাত্রা শুরু করে। এরপর এলাকার সচেতন মহলের লোকজন বিভিন্ন জনহিত কর সামাজিক কর্মকান্ড পরিচালনার সহযোগিতার হাত বাড়ায়। এরই ধারাবাহিকতায় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি জানাবেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য রাজু, রনি, শাকিল, শরীফ, শাহাদাত, রিয়াদ, সাকিব, মঈনুল, জনি, আমজাদ, আবির, নিঝুম প্রমূখ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD