মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন

সোনারগাঁওয়ে নিখোঁজের ১৯ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজ হওয়ার ১৯ ঘন্টা পর রিজভী (৩)  নামের এক শিশু মরদেহ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার বেলা ১১ টা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে আষাড়িয়ারচর ব্রীজের নিচ থেকে ভাসমান অবস্থায় শিশুর এ মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী ও নিহতের স্বজনরা।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামে শাহী মসজিদের পিছনে বালুর মাঠে খেলাধুলা করতে গিয়ে মাঠের পাশে মেঘনার শাখা নদীতে পড়ে নিখোঁজ হয় শিশু রিজভী।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর মন্ডল পাড়ার ফায়ার (ডুবুরি) সার্ভিসের  একটি টিম সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত পানিতে খুঁজেও সন্ধান পায়নি শিশু রিজভীর।
নিহত রিজভী উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার সৌদি আরব প্রবাসী মো. রিপন মিয়ার ছেলে। সে ঝাউচর নানার বাড়িতে মা মিমের সঙ্গে বেড়াতে এসেছিল। এদিকে শিশুর মরদেহ উদ্ধার করে বাড়িতে নেয়ার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত শিশুর স্বজনদের আহাজারিতে আকাশ ভারী হয়ে উঠে।
এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার রাত ১০ টা পর্যন্ত প্রায় তিন ঘন্টা পানিতে অনেক খোঁজাখুঁজির পরও রিজভীকে উদ্ধার করতে পারেনি নারায়ণগঞ্জ মন্ডল পাড়ার ফায়ার সার্ভিস। পরে  শুক্রবার সকালে আমরা নিজেরাই ইঞ্জিনচালিত নৌকা যোগে পূনরায় খোঁজতে বের হলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আষারিয়ারচর ব্রীজের নিচে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়িতে পাঠানো হয়েছে।
বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ইন্সপেক্টর মাহাবুবুর রহমান সোনারগাঁও নিউজকে জানান, শিশু নিখোঁজ ও লাশ উদ্ধারের বিষয়টি কেউ আমাদের অবগত করেনি। পানিতে ডুবে কেউ মারা গেলে কারো কোন অভিযোগ না থাকলে সামাজিকভাবে লাশ দাফন করতে পারবে। তবে আমরা অফিসিয়ালভাবে লিখিত অনুমতি দিয়ে দেব।
নারায়ণগঞ্জ সদর মন্ডল পাড়ার ফায়ার সার্ভিসের কর্মকর্তা শওকত কবির চৌধুরী বলেন, আমাদের টিম বৃহস্পতিবার রাতে তিন ঘণ্টা চেষ্টার পরও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। ধারণা করা হচ্ছে, নদীর স্রোতে সে অন্য দিকে ভেসে গেছে। পরে শুনেছি শুক্রবার সকালে এলাকাবাসী শিশুটির মরদের উদ্ধার করেছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD