মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন

সোনারগাঁওয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই সহদরের মৃত্যু হয়েছে।  শুক্রবার বেলা ১১ টায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক গ্রামের  মাহবুব খানের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাইয়ের নাম আদনান হাসান নূর (১০) ও আব্রাহাম হাসান আয়ান (৭)।  তারা কুষ্টিয়ার মেহেরপুর উপজেলার পিরোজপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে। তারা চার বছর যাবত সোনারগাঁওয়ে কাঁচপুর রায়েরটেক গ্রামের খান বাড়ির নিজাম উদ্দিন খানের বাড়িতে বাবা মার সাথে ভাড়া থাকেন। তারা দুজনই মাদ্রাসা ছাত্র। দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহমেদ।
নিহতদের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,  শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ির পাশে খান বাড়ির পুকুরপাড়ে দুই ভাই আদনান ও আব্রাহাম ফুটবল খেলতে যায়। হঠাৎ বলটি পাশে পুকুরে পড়ে যায়।  পরে দুজনে পুকুর থেকে তাদের ফুটবলটি তুলতে গিয়ে পুকুরের পানিতে দু’ জনেই তলিয়ে যায়। তাদের কোন খোঁজ না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়ে। পরে ওই পুকুর থেকে তাদের দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানায়, দুই ভাই পুকুরে পাড়ে বল নিয়ে খেলা করছিল। হঠাৎ করেই তাদের আর দেখা যায় নি। পরে এক নারীর কান্নাকাটি দেখে তারা পুকুরে নেমে খোঁজাখুজি পর একে একে দুইজনের মরদেহ উদ্ধার করে।  পরে স্থানীয় এক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই ভাইয়ের এ করুণ মৃত্যুতে তাদের পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকার লোকজন ওই বাড়ি নিহত দুই ভাইকে এক নজর দেখার জন্য ভীড় করছে।
নিহত আদনান ও আব্রাহাম কাঁচপুর পুরান বাজার আব্দুল্লাহ ইবনে মাসুদ নামে এক মাদ্রাসায় লেখাপড়া করতেন। তাদের বাবা জিয়াউর রহমান সিদ্ধিরগঞ্জ ইপিজেডে চাকরি করতেন।
নিহতদের পিতা জিয়াউর রহমান সোনারগাঁও নিউজকে জানান, আমার দুই ছেলে ফুটবল নিয়ে খেলার সময়ে পুকুরে পড়ে মারা গেছে। আমরা মরদেহ কুষ্টিয়া নিয়ে দাফন করবো।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহমেদ সোনারগাঁও নিউজকে জানান, এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD