মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা সোনারগাঁওয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল  এলাকার উন্নয়নে দল-মত ও শ্রেণি-পেশার সবাই ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে- হাজী আশরাফ উদ্দিন

সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করা এবং শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতি শিক্ষকদের সম্মাননা ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম,  সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সনমান্দী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক টিক্কা,কনফিডেন্স নিটওয়্যার লিমিটেড ও কনফিডেন্স টেক্সওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কেফায়েত উল্লাহ আবেদ।
আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর – এ ইয়াসিন নোবেল, বিএনপি নেতা তাজুল ইসলাম সরকার, আবদুর রাহিম ,  শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত বি. আর. বিলকিস, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।
সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত চারজন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত বি. আর. বিলকিস এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আমিনুল ইসলামকে সম্মাননা দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের প্রধান ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি পরিবার ও সমাজেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার গুণগত মান আরও উন্নত করা সম্ভব।
বক্তারা আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের সংবর্ধনা ও সম্মাননা আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হয় এবং অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফল ও সাফল্যের জন্য অনুপ্রাণিত হয়।
অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা বিএনপি ও বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, হামছাদী এলাকার বিভিন্ন সময়ে নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD