শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল কফিশপে চাকরির প্রলোভনে কলেজ ছাত্রকে সৌদিতে পাঠানো হলো সাপ্লাই ভিসায়, ক্ষতি ৯ লাখ টাকা সোনারগাঁওয়ে পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শনে প্রত্নসম্পদ সংরক্ষন কমিটি সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসব আজ  সোনারগাঁওয়ে পিনকোড হ্যাক করে বিকাশের টাকা লুট সোনারগাঁওয়ে প্রবীন আওয়ামী লীগ নেতার ইন্তেকাল সোনারগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

সোনারগাঁওয়ে ভাষা সৈনিক ড.নুরুল হক ভুইঁয়ার স্মরণে আলোচনা সভা 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের প্রথম আহবায়ক ভাষা সৈনিক প্রয়াত এ এস এম ড.নুরুল হক ভুইঁয়ার স্মরণে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় ড.এ এস এম নুরুল হক ভুইঁয়া স্মৃতি সংসদের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মুক্তিযোদ্ধা এ এস এম ওয়ালিউর রহমান আপেল।
সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  অধ্যাপক  মো.নাসির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো.জাকারিয়া, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো.ডাঃ মামুন  ভুইয়া, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো.আমজাদ হোসেন লতিফ, কাঁচপুর ইউনিয়ন বিএনপি নেতা,মো.জয়নাল হোসেন, সোনারগাঁও উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মো. বায়োজিদ ভূইয়া প্রমুখ।
এসময় ড. এ এস এম নুরুল হক ভুইঁয়া স্মৃতি সংসদের পরিচালক হাজী মো.ওয়াহিদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা করা হয়।
প্রধান অতিথি ওয়ালিউর রহমান আপেল বলেন, ৫২ ভাষা আন্দোলনে যাদের ভূমিকা অনস্বীকার্য তাদের মধ্যে অন্যতম ড. নূরুল হক ভূইয়া।  আমরা তার যথার্থ সম্মান দিতে পারিনি। বিগত সরকার তাকে অব মূল্যায়ন করেছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে রাষ্ট্রীয়ভাবে তার অবদানের স্বীকৃতি দেবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD