শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ী সোনারগাঁওয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল শিক্ষকের জমি দখলের চেষ্ঠা  লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের, প্রস্তুতি প্রায় সম্পন্ন তিন ভুয়া ডিজিএফআই আটক, ওয়াকিটকি ও ভূয়া পরিচয়পত্র উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু সোনারগাঁওয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক অদম্য ইচ্ছাশক্তিতে ডাক্তারি পাস, সোনারগাঁওয়ের গর্ব ফাতেমা করিম মীম সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ

Oplus_131074

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
মাদক ও বিভিন্ন অপরাধ নির্মূলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে এলাকাবাসী|

শুক্রবার বিকেলে সোনারগাঁও পৌরসভার ষোলপাড়া তিন রাস্তার মোড় মসজিদ এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়|

ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে উত্তর ষোলপাড়া, দক্ষিণ ষোলপাড়া ও লাহাপাড়া, ভট্টপুর গ্রামের ৫ শতাধিক নারী পুরুষ, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন| মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে| মিছিলটি ষোলপাড়া থেকে শুরু হয়ে ভট্টপুর এলাকায় এসে শেষ হয়|

মানববন্ধনে বক্তব্য রাখেন, ষোলপাড়া ষালপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের সদস্য ইঞ্জিনিয়ার বাবুল মোল্লা, ষোলপাড়া গ্রামের বাসিন্দা গিয়াস কামাল, সিরাতুল মোস্তাকিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ আরিফুল ইসলাম, ফারদিন রাসেল, শহিদুল ইসলাম রাজু, আনোয়ারা বেগম, মালেকা বেগম, শাহিনুর, লিমা প্রমুখ|

মানববন্ধনে বক্তারা বলেন, সন্ধ্যা নামলেই ষোলপাড়া এলাকার নির্জন স্থানগুলোতে বহিরাগতদের আনাগোনা বেড়ে যায়| তারা বিভিন্নভাবে যুব সমাজ ও কর্মজীবী মানুষের হাতে মাদক পৌঁছে দিচ্ছে| মাদকের অর্থের যোগান দিতে গিয়ে অনেকেই চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে| ফলে এলাকায় সামাজিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাচ্ছে|

তারা আরো বলেন, সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে মাদক ও অপরাধ প্রতিরোধে এগিয়ে এলে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব| একই সঙ্গে তিনি এলাকায় পুলিশ প্রশাসনের নিয়মিত টহল ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন|

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD