বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি- এ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছেন ৯ গ্রামের ভুক্তভোগী এলাকাবাসী।

মঙ্গলবার  বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এ মাদকবিরোধী আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মোগরাপাড়া ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় ও  মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রধান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, সোনারগাঁ উপজেলা যুবদল নেতা রকিব হাসান, আরিফ হোসেন বাবু, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. বাবুল হোসেন বিজয়, আরিফুল ইসলাম, যুবদল নেতা উজ্জ্বল খাঁন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি ৯নং ওয়ার্ড সভাপতি গাজী মো. নুরুজ মিয়া, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মোগরাপাড়া ইউনিয়নে মাদক নির্মূলে সোচ্চার আছি। যারা মাদক বিক্রি করে তাদের সতর্ক করে বলতে চাই। আপনারা সাবধান হয়ে যান। মাদক বিক্রি বন্ধ করুন অন্যথায় এলাকাবাসীদের নিয়ে আপনাদের কঠোর হস্তে দমন করা হবে।

আলোচনা শেষে নয় গ্রামের এলাকাবাসীকে নিয়ে পুরো এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD