মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ  

কাচঁপুরে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু  নিহত হয়েছে।
শুক্রবার  রাত ৯ টায় মহাসড়কের কাচঁপুর নয়াবাড়ি এলাকার ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯)।  সে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ২য় বর্ষের ছাত্র। এবং অপরজন একই এলাকার আলমগীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৯)। সে বিকাশ মার্চেন্ট ট্রেডিং অফিসার।
শনিবার সকালে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন নিহতদের স্বজনের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তাদের লাশ দাফনে রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহতদের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, তারা দুই বন্ধু শুক্রবার বিকেলে একটি মোটর সাইকেলযোগে সোনারগাঁওয়ে ঘুরতে যান। রাত ৯ টার দিকে সিদ্ধিরগঞ্জে বাসায় ফেরার পথে কাচঁপুর নয়াবাড়ি অতিক্রমকালে পিছনদিক থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি তাদের বহনকৃত মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় তারা দু’জনই মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপরে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ সোনারগাঁও নিউজকে বলেন, শুক্রবার রাতে তারা দুই বন্ধু মোটরসাইকেলযোগে সোনারগাঁও থেকে সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হয়তো কোনো যানবাহনের ধাক্কায় কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুজনের মৃত্যু হয়েছে কিনা বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিহতদের স্বজনের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তাদের লাশ দাফনে রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD