শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গণ স্বাক্ষরে এলাকাবাসীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৌর এলাকার রাইজদিয়া গ্রামে এক মাদক ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গণ স্বাক্ষরে এলাকাবাসী সোনারগাঁ থানায় অভিযোগ দিয়েছেন।
শুক্রবার জুমা নামাজের পর তারা সোনারগাঁও থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর ওই পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এলাকাবাসীকে আশ্বাস দেন সোনারগাঁও থানার ওসি মো. আব্দুল বারী। সোনারগাঁও থানার পাশাপাশি জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ আরো ৫ দপ্তরে আগামী রোববার অভিযোগের অনুলিপি প্রদান করবেন।
এলাকাবাসীর লিখিত অভিযোগে উল্লেখ করেন, উপজেলার রাইজদিয়া গ্রামের মিন্টু পাঠান ও তার স্ত্রী রোকেয়া, আবুল কালাম আজাদ ও তার স্ত্রী শাহিদা আক্তার দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজার ব্যবসা চালিয়ে আসছে। মাদক ব্যবসায়ের অভিযোগে মিন্টু পাঠান ও তার স্ত্রী পুলিশের হাতে একাধিকবার গ্রেপ্তার হয়ে জেল হাজতে ছিল। জেল হাজত থেকে বেরিয়ে পুনরায় মাদক ব্যবসা শুরু করে। তাদের মাদক ব্যবসায়ের কারনে এলাকার উঠতি বয়সের ছেলেরা মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে। ফলে যুব সমাজ বিপথে চলে যাচ্ছে। দ্রুত তাদের মাদক ব্যবসা বন্ধ করে এলাকার যুব সমাজকে রক্ষা করার জন্য জোর দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, মিন্টু পাঠানের ভাই আবুল কালাম আজাদ ও তার স্ত্রী শাহিদা আক্তার তাদের মাদক ব্যবসায়ে সহযোগিতা করে থাকেন। প্রতিদিন শতার্ধিক মাদক সেবী তাদের বাড়িতে মাদক কেনার জন্য সিএনজি ও অটোরিক্সা যোগে আসে। শুধু তাই নয়, মাদক সেবনের জন্য তাদের বাড়িতে একটি ঘরও রয়েছে, যেখানে নিরাপদে মাদক সেবীরা মাদক নিবিঘ্নে সেবন করে থাকে। দ্রুত মাদক ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ওই এলাকাকে মাদক মুক্ত করার দাবি জানিয়েছেন।
অভিযুক্ত মিন্টু পাঠানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
সোনারগাঁও থানার ওসি মো. আব্দুল বারী বলেন, মাদক ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকাবাসী গণ-স্বাক্ষর দিয়ে অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত অভিযান পরিচালনা করা হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD