বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

সোনারগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে গণ ধর্ষণের অভিযোগ, দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদি ইউনিয়নের আলগীরচর গ্রাম থেকে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে গণ ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  শুক্রবার সন্ধ্যায় তাদের বারদি বাজার এলাকা থেকে গ্রেফতার করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে তিনজনকে আসামী করে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলো বারদি ইউনিয়নের সেনপাড়া গ্রামের সামসুল হকের ছেলে রাকিব, নাগপাড়া গ্রামের মৃত মফিজউদ্দিনের ছেলে মোশারফ হোসেন।

গ্রেফতারকৃতদের শনিবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বারদি ইউনিয়নের আলগীর চর নুরুল উগুল মহিলা মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী। মাদ্রাসায় যাওয়া আসার পথে বারদি ইউনিয়নের সেনপাড়া গ্রামের সামসুল হকের ছেলে রাকিব, নাগপাড়া গ্রামের মৃত মফিজউদ্দিনের ছেলে মোশারফ হোসেনসহ কয়েকজন মিলে উত্তক্ত্য করতো। উত্তক্ত্যের জের ধরে ওই ছাত্রী মাদ্রাসায় যাওয়া আসা বন্ধ করে দেয়। এক পর্যায়ে তারা বাড়িতে গিয়ে ওই ছাত্রীকে বড় ধরণের ক্ষতি করার হুমকি দেয়। গত ১ লা নভেম্বর মঙ্গলবার রাত আড়াইটার দিকে ওই ছাত্রীর প্রকৃতির ডাকা সাড়া দিলে রাকিবের নেতৃত্বে শাকিল ও মোশারফ মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে পাশ্ববর্তী দৌলরদী ছাগইল্লাপাড়া এলাকায় সেলিম মিয়ার ছেলে শাকিলের বাড়িতে তাদের দুই রুম বিশিষ্ট খালি ঘরের ভেতরে অপহরণ করে নিয়ে আটকে রাখে। পরে তারা একে একে তিনজন মিলে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন সকালে ভয়ভীতি দেখিয়ে তাকে ওই বাড়ি থেকে বের করে দেয়। পরে ওই মেয়ে অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি তার মাকে খুলে বলে। বিষয়টি এলাকার গন্যমান্য সালিশকারীদের কাছে বিচার দাবি করলে তারা বিচারের আশ্বাস দিয়ে ঘুরাতে থাকে। তিনদিনেও এর প্রতিকার না পেয়ে  শুক্রবার সন্ধ্যায় সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করে ওই মেয়ের বাবা। অভিযোগের পর পুলিশ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বারদি বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রাকিব ও মোশারফকে গ্রেফতার করে।

ভূক্তভোগী ছাত্রীর বাবা বলেন, আমরা গরিব মানুষ। স্থানীয় গ্রাম্য সালিশকারীদের কাছে বিচার দাবি করলে তিনদিনেও তাদের কাছে কোন প্রতিকার পাইনি। আমি আমার মেয়ের ইজ্জত হারানোর সঠিক বিচার চাই। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসানউল্লাহ সোনারগাঁও নিউজকে জানান, গণ ধর্ষণের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা গ্রহন করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD