বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁওয়ে মাদ্রাসা ছাত্রকে বেত্রাঘাতে নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক মাদ্রাসা ছাত্রকে বেত্রাঘাতে নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। সোনারগাঁও পৌরসভার দাওয়াতুল কোরআন হাজী গিয়াসউদ্দিন প্রধান মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক মনির হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। আহত ছাত্রের নাম মো. ইমরান হোসেন। ওই শিক্ষকের শরীর ম্যাসেজ করে না দেওয়ায় তাকে বেত্রাঘাতে নির্যাতন করা হয়। ওই ছাত্রের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়ে যায়। এঘটনায় সোমবার দুপুরে ওই ছাত্রের মা মোসলিমা বেগম বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। এর আগে গত শুক্রবার রাত ৯ টার দিকে ওই ছাত্রকে বেত্রাঘাতে নির্যাতন করা হয়। ছাত্রকে তিনদিন একটি কক্ষে আটকে রেখে ঘটনার ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।

জানা যায়, সোনারগাঁও পৌরসভার ভট্টপুর এলাকায় অবস্থিত দাওয়াতুল কোর আন হাজী গিয়াসউদ্দিন প্রধান মাদ্রাসা ও এতিমখানায় ষোলপাড়া গ্রামের ইসলাম মিয়ার ছেলে মো. ইমরান হোসেন নাজেরা শাখায় আবাসিক হলে পড়াশোনা করে। গত শুক্রবার রাত ৯টার দিকে ঘুমাতে যাওয়ার সময় মাদ্রাসার শিক্ষক মো. মনির হোসেন তার শরীর ম্যাসেজ করার জন্য ইমরানকে ডেকে আনেন। এসময় ইমরান তার শরীর অসুস্থ থাকায় ম্যাসেজ করতে পারবেন না বলে জানায়। এতে শিক্ষক ক্ষিপ্ত হয়ে বেত ও লাঠি দিয়ে এলোপাথাড়ি তাকে বেত্রাঘাত করে। এতে ছাত্রের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এঘটনার পর ওই ছাত্রকে মাদ্রাসার একটি কক্ষে আটক করে রাখে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ছাত্রের মা মোসলিমা বেগম মাদ্রাসায় ছেলের খোঁজ নিতে গেলে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় গতকাল সোমবার দুপুরে ছাত্রের মা মোসলিমা বেগম বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

আহত ছাত্রের মা মোসলিমা বেগম জানায়, তার ছেলে মাদ্রাসা শিক্ষকের শরীর ম্যাসেজ করে না দেওয়ায় ঘুম থেকে ডেকে অন্যায়ভাবে নির্যাতন করেছে। তার ছেলেকে তিনদিন আটকে রাখার কারনে কোন কিছু জানা সম্ভব হয়নি। সোমবার মাদ্রাসায় গিয়ে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান। নির্যাতনকারী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
দাওয়াতুল কোরআন হাজী গিয়াসউদ্দিন প্রধান মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ মো. ইউনুস আলী বলেন, তিনি মাদ্রাসায় ছিলেন না। ঘটনাটি খুবই দুঃখজনক। এবিষয়ে এলাকায় মিমাংসার চেষ্টা করা হয়েছিল।
সোনারগাঁও থানার পরিদর্শক( তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, মাদ্রাসা ছাত্রকে নির্যাতনের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD