মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত মেয়াদোত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক তৈরি, ‘কুক ফর ইউ’কে ৫০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে ভূমি দস্যুদের প্রতিরোধ ও বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন মহানবীর আদর্শেই মিলবে মুক্তি– আল্লামা বাহাদুর শাহ্ রূপগঞ্জে গ্যাস-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা ‎ বুলবুল হত্যার বিচার ও পরিবারের সহায়তার দাবিতে ডিসিকে স্মারকলিপি জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা 

সোনারগাঁওয়ে যুগান্তরের বর্ষপূর্তি উদযাপন

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দৈনিক যুগান্তর এর ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে সোনারগাঁও উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও বর্ষপূর্তির কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহীম।

দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার (সোনারগাঁও) ও স্বজন উপদেষ্টা আল আমিন তুষারের সঞ্চালনায় ও স্বজন সমাবেশ সোনারগাঁও শাখার সভাপতি দেওয়ান শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস, সোনারগাঁও উপজেলা সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুল ইসলাম মুকুল,স্বজন সমাবেশ সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মহসীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেন, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, হীরালাল বাদশা, আনিসুর রহমান, মাজারুল ইসলাম, হুমায়ুন কবির, নাসির উদ্দীন, রুবেল মিয়া, মাসুদ হাসান, সজিব হোসেন, ইমরান হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে এক বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুগান্তরের বর্ষপূর্তির কেক কাটা হয়।

অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন দৈনিক যুগান্তর টিকে থাকুক দৃঢ়তার সঙ্গে। সত্য প্রকাশে ও সাহসিকতায় অবিচল থাকুক সারাজীবন।

সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, দেশে অনেক পত্রিকা ডাক ঢোল পিটিয়ে বাজারে এলেও পাঠক শুণ্যতা ও নানা কারণে তা আর টিকে থাকতে পারেনি। দৈনিক যুগান্তর শুরু থেকে আজ পর্যন্ত টিকে আছে বীরত্বের সঙ্গে। সত্য প্রকাশে সবসময় আপোষহীন ছিল দৈনিক যুগান্তর। এ কারণে পাঠক প্রিয় হয়ে এখনও সর্বত্র বিরাজমান রয়েছে পত্রিকাটি। আমরা দৈনিক যুগান্তর এর সবসময় সাফল্য কামনা করি।
এর আগে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ এর পক্ষ থেকে নবযোগদানকারী সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহফুজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD