রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে শ্রমিকলীগ নেতার শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা শিল্পাঞ্চল শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল হালিমের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।
শুক্রবার জুমা নামাজের পর আষাঢ়িয়ারচর ঈদগাহ ময়দান এলাকায় এ কর্মসূচী পালন করেন। পিরোজপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের আষাঢ়িয়ারচর, ছয়হিস্যা, মৃধাকান্দি, নাগেরগাঁও ৪ গ্রামের দুই শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আষাঢ়িয়ার চর ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ঈদগাহ ময়দানে এসে শেষ হয়।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, আষাঢ়িয়ারচর জামে মসজিদের সভাপতি আশেক আলী প্রধান, সাধারণ সম্পাদক হাজী সারোয়ার হোসেন,সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, আষাঢ়িয়ার চর গ্রামের আব্দুল মালেক, বাবুল বেপারী, নুরুজ্জামান,হাজী আব্দুল বারেক, আবুল হোসেন, আবু বকর সিদ্দিক, ছয়হিস্যা গ্রামের গোলেনূর, আল ইসলাম প্রমুখ।
মানববন্ধন কর্মসূচীতে বক্তরা বলেন, শ্রমিক লীগ নেতা আব্দুল হালিম সকল ধরনের অপকর্মের হোতা। শ্রমিকলীগ নেতা হওয়ার পর থেকে ভূমি দস্যুতা, মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজি ও নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানী করেছে। তার অত্যাচারে ৪ গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আওয়ামী লীগের প্রভাবে বেপরোয়া হয়ে মানুষকে জিম্মি করে রেখেছিল।
মানববন্ধনে বক্তরা আরো বলেন, শেখ হাসিনা পদত্যাগ করে চলে যাওয়ার পর মানুষ তার জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছে। গত ৫আগষ্ট ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে।এখন পুরানো শত্রæতার কারনে ঘায়েল করতে মামলা দিয়ে হয়রানী করতে চাচ্ছে। সঠিক তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে আহবান জানাচ্ছি।
মানববন্ধনে বিএনপি নেতা আব্দুর রউফ বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে ২০২২ সালে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় নিজে তার লোকজন নিয়ে ভেঙ্গে উপজেলা বিএনপির শীর্ষ নেতাসহ স্থানীয় নেতাকর্মীদের হয়রানী করতে মামলা দেয়। সেই মামলায় বিএনপির নেতাকর্মীদের জেলে যেতে হয়েছিল। তার অপকর্মে সাধারণ মানুষসহ বিএনপির নেতাকর্মীরা অতিষ্ঠ হয়ে উঠেছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD