বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত

সোনারগাঁওয়ে সাংবাদিককে হত্যার হুমকি , থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠে । সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর ও স্থানীয়
আওয়ামী লীগ নেতা দুলাল মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ উঠে ।
শুক্রবার রাতে সোনারগাঁও পৌরসভার উত্তর ষোল্লপাড়া এলাকায় আহাম্মদ আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে । এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে ভুক্তভোগী দৈনিক নাগরিক সংবাদ এর সোনারগাঁও প্রতিনিধি  সাংবাদিক মো. রাসেল হোসাইন  শনিবার সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে মো. রাসেল হোসাইন উল্লেখ করেন,
গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সোনারগাঁও পৌরসভার  উত্তর ষোল্লপাড়া এলাকায় আহাম্মদ আলীর বাড়ির সামনে অবস্থানকালে অভিযুক্ত মো. দুলাল মিয়া (৪৫) ও ইসলাম (৩৬) তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। লিখিত অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে দুলাল মিয়া প্রকাশ্যে তাকে গুলি করে হত্যার হুমকি দেন। একই সঙ্গে অপর অভিযুক্ত ইসলাম তাকে এলাকা থেকে চিরতরে উচ্ছেদ করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। ষোল্লপাড়া এলাকাবাসীর পক্ষে তিনি অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার বিষয়ে প্রতিবাদ জানালে অভিযুক্তরা তার প্রতি ক্ষুব্ধ হন।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ব্যাক্তি দু স্থানীয় আওয়ামী লীগ নেতা স্থানীয়ভাবে প্রভাবশালী। অভিযুক্ত দুলাল মিয়া হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হওয়ায় ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ভুক্তভোগী আশঙ্কা প্রকাশ করে বলেন, যেকোনো সময় অভিযুক্তরা তার বা তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালাতে পারে, এমনকি বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। এ বিষয়ে ভুক্তভোগী থানার কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
অভিযুক্ত দুলাল মিয়া বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তা সত্য নয় । আমি এ ঘটনার কিছুই জানি না । এলাকার কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে । আমি এ ঘটনা সাথে জড়িত না।
সোনারগাঁও থানার ওসি ( তদন্ত)  আনোয়ার হোসেন জানান, এ বিশেষ একটিঅভিযোগটি গ্রহণ করা হয়েছে । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD