বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

সোনারগাঁওয়ে স্ত্রীকে হাতুড়ি পেটা করে হত্যার ঘটনায় মামলা

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে স্ত্রী আখিঁ আক্তার নামে এক গৃহবধুকে হাত পা বেধে সন্তানদের সামনে হাতুড়ি পেটা করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।  বৃহস্পতিবার রাতে নিহতের বাবা ইব্রাহিম প্রধান বাদি হয়ে সোনারগাঁও থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় ঘাতক স্বামী সাইদুল ইসলামকে আসামী করা হয়। ঘটনার পর থেকে সাইদুল ইসলাম পলাতক রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর গ্রামের ইব্রাহিম প্রধানের মেয়ে আখিঁ আক্তারের সঙ্গে পাশ্ববর্তী চেঙ্গকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইদুল ইসলামের সঙ্গে ১৫ বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই ছিল। দাম্পত্য জিবনে তাদের অর্ণব (১২), সিয়াম(১০) ও চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। নানা অজুহাতে সাইদুল ইসলাম প্রায়ই আখিঁ আক্তারকে মারধর করতো। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে গৃহবধু আখিঁ আক্তারকে স্বামী সাইদুল ইসলাম হাত পা বেধে হাতুড়ি দিয়ে উপর্যপুরি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে পেটাতে থাকে। হাতুড়ির আঘাতে আখিঁ আক্তার জ্ঞান হারিয়ে প্রত্যক্ষদর্র্শী সন্তানরা চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।

গ্রামবাসীরা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে পারিবারিক কলহের জের ধরে সাঈদুল ইসলাম তার সন্তানদের সামনে তার স্ত্রীকে হাত-পা বেধে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। তার প্রায়ই সে স্ত্রীকে মারধর করতো। বৃহস্পতিবার রাতে হঠাৎ তার ঘর থেকে ছেলেদের চিৎকারের শব্দ শুনে আমরা গিয়ে দেখি স্ত্রীর হাত-পা বাঁধা। মাথায় বিভিন্ন অংশ থেতলানো ছিল। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ , গৃহবধু হত্যাকান্ডের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার রাতে তার পরিবারের কাছে হস্তান্তর করা য়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD