বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

সোনারগাঁওয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তানকে চিকিৎসা করাতে এসে হামলার শিকার বাবা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৭ বছর বয়সী শিশু সন্তানকে চিকিৎসা করাতে এসে বেসরকারী ক্লিনিকের দালালদের হামলায় শিকার হয়েছেন সাগর নামের এক বাবা।

বৃহস্পতিবার দুপুর ১১টার দিকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

আহত সাগরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত সাগর বানীনাথপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। এ ঘটনায় ওই এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোশারফ হোসেন সিজান উভয় পক্ষকে ডেকে মিমাংসা করে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের বেসরকারী মডার্ণ ডায়াগস্টিক সেন্টার হাসপাতাল নামের একটি ক্লিনিক রয়েছে। সেই ক্লিনিকের কয়েকজন প্রতিনিধি প্রতিদিন হাসপাতালে ঢুকে ডাক্তারদের কক্ষে রোগীদের চেস্ট লেখানোর চেষ্টা করে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সাগর তার ৭ বছর বয়সী শিশু সন্তান সিজান শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি টিকিট কেটে ১০৬ নং কক্ষে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (সেকমো) সীমা খাতুনের রুমের সামনে অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে বেসরকারী মডার্ণ ডায়াগস্টিক সেন্টার হাসপাতালের প্রতিনিধি রিয়াদ হোসেন ওই কক্ষে একাধিক রোগীকে প্রবেশ করায়। এ নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে রিয়াদের নেতৃত্বে লিমন, আরিফ, হাসান, শহীদসহ ১০-১২জনের একটি দল তাকে টেনে হেঁচড়ে অসুস্থ্য শিশু সন্তানের পিটিয়ে আহত করেন। খবর পেয়ে  সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন সিজান উভয় পক্ষকে ডেকে তার কক্ষে নিয়ে মিমাংসা করে দেন।

স্থানীয়রা জানান, বেসরকারী মডার্ণ ডায়াগস্টিক সেন্টার হাসপাতালের লোকজন রোগীদের টেষ্ট দেওয়ার জন্য ডাক্তারদের কক্ষে বসে থাকেন। সেখানে ডাক্তারদের দিয়ে তারা অহেতুক টেষ্ট লিখিয়ে থাকেন। তাদের কর্মকান্ডে রোগীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। এ থেকে পরিত্রাণ দরকার।
অভিযুক্ত রিয়াদ বলেন, ভুল বুঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে। বিষয়টি মিমাংসা করে দেওয়া হয়েছে।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন সিজান সোনারগাঁও নিউজকে জানান, ঘটনাটি নেক্কার ও দুঃখজনক। এতে করে আমাদের হাসপাতালের সুনাম ক্ষুন্ন হয়েছে। বিষয়টি উভয় পক্ষকে ডেকে মিমাংসা করে দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD