বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল

সোনারগাঁওয়ে হত্যা মামলার আসামীরা জামিনে বের হয়ে বাদীর বাবার ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ: 
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হত্যা মামলার আসামীরা জামিনে বের হয়ে বাদী পরিবারের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার জামপুরের মহজমপুর উত্তর কাজীপাড়া এলাকায় আলোচিত শাওন হত্যা মামলার আসামীরা জামিনে বের হয়ে মামলা তুলে নিতে এ হামলা চালায়। হামলাকারীরা বাদীর বাবা আলী আজগরকে বাজার থেকে তুলে নিয়ে রশি দিয়ে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয়। গুরুতর আহত অবস্থায় পরে তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ  ঘটনায় সোমবার রাতে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে রোববার বিকেলে মহজমপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত আলী আজগর বাদী হয়ে এ অভিযোগ করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় দেড় বছর আগে তার ছেলে শাওনকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহত শাওনের ভাই মোতালেব বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অভিযোগে আরও বলা হয়, মামলার আসামীরা জামিনে বের হয়ে আসার পর থেকে নিয়মিতভাবে মামলা তুলে নেওয়ার জন্য বাদী মোতালেব ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। নিরাপত্তাহীনতার কারণে বাদী মোতালেব দীর্ঘদিন ধরে বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন।
রোববার  বিকেলে আলী আজগর একা পেয়ে বিবাদী লতিফ, কামরুজ্জামান ওরফে কামু, জাবেদ, বাদশা, বাবুল, ফারুক, সুরুজ মিয়া, জাকির, জাহিদ, হোসেন, মারুফ, মিন্নত আলী ও হামিদুলসহ অজ্ঞাতনামা আরও ৪–৫ জন দেশীয় অস্ত্র দা, চাপাতি, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে মহজমপুর বাজারের শাহী মসজিদের সামনে তার ওপর হামলা চালায়।  হামলাকারীরা আজগর আলীকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্বকভাবে জখম করে।  লোহার রড দিয়ে মাথা, দুই পায়ের হাঁটু ও দুই হাতের কবজিতে আঘাত করা হয়। পরে তার ছেলে মোতালেবকে তাদের কাছে তুলে দিতে চাপ সৃষ্টি করা হয়। এতে অস্বীকৃতি জানালে আলী আজগরকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। প্রায় দুই ঘণ্টা পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সোনারগাঁও থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তালতলা ফাঁড়ির ইনচার্জকে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD