বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল

সোনারগাঁওয়ে আওয়ামীলীগের আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামীলীগের আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মেঘনা শিল্পনগরী মাঠে থেকে এ আনন্দ র‌্যালী বের করা হয়।

সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর ব্যবস্থাপনায় এ র‌্যালী ও আলোচনা সভা হয়।

এর আগে মেঘনা শিল্পনগরী মাঠে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভ‚ইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সদস্য লায়ন মাহবুবুর রহমান বাবুল, জাহিদ হাসান জিন্নাহ, মাহমুদা আক্তার ফেন্সি, আলী হায়দার, নাসরিন সুলতানা ঝরা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আওয়ামীলীগ নেতা ফিরোজ মোল্লা, মাসুম বিল্লাহ প্রমুখ। এসময় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

আলোচনা শেষে মোটর শোভাযাত্রা নিয়ে আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালীটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ঘাট থেকে কাঁচপুর সেতু হয়ে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।

এদিকে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সোনারগাঁও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সোনারগাঁও থানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও সামাজিক সংগঠন আলোচনা সভা, র‌্যালী ও সাংস্কৃৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসুচি পালন করেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD