শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি নিয়ে বিরোধে বাড়ি ঘরে হামলা ভাংচুর চালিয়ে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।  এ ঘটনায় শুক্রবার দুপুরে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার আলমদী দক্ষিনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের আলমদী দক্ষিনপাড়া গ্রামের  মোক্তার হোসেনের পরিবারের সঙ্গে সামসুল হকের পরিবারের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।  বৃহস্পতিবার রাতে সামসুল হকের পরিবার ইরি ধান সিদ্ধ করার পানি বাড়ির এক পাশে ফেললে মোক্তার হোসেনের বাড়িতে চলে যায়। এসময় দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে মোক্তার  হোসেনের নেতৃত্বে গোলজার হোসেন, আরিফ মিয়া, আমির হোসেন, আসুক ও তারা মিয়াসহ ৮-১০ জনের একটি দল  একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বাড়ি ঘরে ভাংচুর করে। এসময় সামসুল হক, তার স্ত্রী শাহনাজ বেগম ও তার ছেলে হানজালা মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে মারাক্তকভাবে আহত করে। আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সামসুল হকের মেয়ের জামাতা সেলিম মিয়া বাদি হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত সামসুল হক জানান, পূর্ব শত্রুতার জের ধরেই মোক্তার হোসেন ও তার লোকজন হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
অভিযুক্ত মোক্তার হোসেন জানান, সামসুল হকের লোকজন প্রথমে আমাদের উপর হামলা চালিয়েছে। আমাদের  লোকজনও আহত হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ গ্রহন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD