গ্রাহক সেবার মান বৃদ্ধি করার লক্ষে নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলায় অন্তর্ভুক্ত করা হলো জোবিঅ – মেঘনা ঘাট শাখা। সোমবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী এলাকায় অফিসটি শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হারুন উর রশিদ মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জের ডি এম ডি আনিছুর রহমান, সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ সুরুয আলম ও নতুন জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান পলাশ।
এসময় তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানী লিমিটেডের প্রধান কার্যালয়ে পরিকল্পনা ও নির্মাণ বিভাগের দায়িত্বরত ঊর্ধ্বতন কর্মকর্তা গন ও ( রাজস্ব) সহকারী আবুল হাসেম, প্রকৌশলী তানভীর হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
ব্যবস্থাপক প্রকৌশল মনিরুজ্জামান পলাশ জানান,
নতুন জোনে ৫০ অধিক শিল্প কারখানা ১৫ টির মত সি এন জি পাম্প কমার্শিয়াল ১০-১২ টি এবং ৭ হাজারের বেশি আবাসিক ও মিটার যুক্ত সংযোগ রয়েছে। জোবিঅ- মেঘনা ঘাটে প্রাথমিক ভাবে ৫ জন কর্মকর্তা ৪ জন কর্মচারী রয়েছে। কাজের অগ্রগতির জন্য প্রয়োজনে আরো অধিক জনবল নিয়োগসহ গ্রাহক সেবার আওতায় আনা হবে।
আপনার মতামত দিন