বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় শিশু নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ওই শিশুর সাথে থাকা তার মায়ের নানী। তারা রাস্তা পারাপার হচ্ছিল। শনিবার দুপুরে মহাসড়কের দড়িকান্দি বাসষ্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম জাওয়াদ (৪)। সে সনমান্দি দড়িকান্দি এলাকার জহিরুল ইসলামের ছেলে।

ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে ভাংচুর করে। বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি নবীর হোসেন সড়ক দূঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে শিশু জাওয়াদ ও তার মায়ের নানী মহাসড়কের দড়িকান্দি বাসষ্টান্ড এলাকা দিয়ে রাস্তা পারাপার হচ্ছিল। এসময় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা এক্সক্লুসিভ (বরিশাল জ-১১-০০৫৩ ) নামে একটি বাস তাদের ধাক্কা দেয়। এসময় বাসের ধাক্কায় ছিটকে পড়ে শিশু জাওয়াদ ঘটনাস্থলেই মারা যান। আহত হয় শিশু সাথে থাকা তার মায়ের নানী আনোয়ারা বেগম (৬০)। এসময় এলাকাবাসী মুর্মূষ অবস্থায় আহত আনোয়ারা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি নবীর হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক রয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD