সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁও নিউজ : 

প্রচন্ড তাপদাহে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জনজীবনে নেমে এসেছে চরম অশান্তি। তাপদাহ থেকে রক্ষা পেতে শনিবার সোনারগাঁওয়ে বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায় করেছেন মুসুল্লীসহ সাধারণ মানুষরা। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গোবিন্দপুর ইসলামিয়া মাদ্র্সাা মাঠে শনিবার সকালে ইসতিস্কার নামাজ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকালে নানা বয়সী মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন।

লাধুরচর গোবিন্দপুর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা আবু বকর সিদ্দিক কাসেমী নামাজের ইমামতি করেন। পরে তিনি মুনাজাত পরিচালনা করেন।

নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর, লাধুরচর, চরপাড়া, বিলপাড়, জামপুর ইউনিয়নের মহজমপুর, কাজীপাড়া, জালকান্দী, বুরুমদী এলাকার শত শত মুসুল্লী, সাধারণ মানুষ এবং মাদ্রাসার ছাত্ররা নামাজ আদায় ও দোয়ায় অংশ নেন।

এছাড়া  বৈদ্যেরবাজার এনএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সালাতুল ইসতিস্কার নামাজ আদায় করেন এলাকাবাসী। নামাজের ইমামতি করেন জামি’আ উলুকান্দির মুহতামিম মুফতি জহিরুল ইসলাম। প্রচন্ড রোদে নামাজ আদায় করেন তারা। সকলেই কেঁদে কেঁদে চোখের পানি ফেলে দুই হাত তুলে প্রচন্ড গরম, তীব্র তাপদাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর রহমতের জন্য দোয়া করেন।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD