শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে সওজের জমি অবৈধভাবে দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

পিরোজপুর এলাকায় সড়ক ও জনপদ বিভাগ(সওজ) এর জমি অবৈধভাবে দখলে নিয়ে বালু ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। গত কয়েকদিন ধরে ওই স্থানে বালু ভরাট করে মার্কেট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন এলাকাবাসী। এবিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী  প্রকৌশলী  মোহাম্মদ মেহেদী ইকবাল দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপ- বিভাগীয় প্রকৌশলী মো. আবুল হোসেনকে নির্দেশ দিয়েছেন।

জানা যায়, উপজেলার পিরোজপুর গ্রামের প্রভাবশালী হাজী তাজুল ইসলাম মোল্লা, মিছির আলী ও ফারুক হোসেন  পিরোজপুর বাসস্ট্যান্ডের বাম পার্শ্বে সড়ক ও জনপদ বিভাগের পতিত জমি দখল করে বালু ভরাটের মাধ্যমে মার্কেট নির্মাণের পাঁয়তারা শুরু করেন। এ মার্কেট নির্মাণের ফলে ওই স্থান সংকুচিত হয়ে সড়ক দূর্ঘটনার মাত্রা বেড়ে যাবে। এ মার্কেট নির্মাণ বন্ধ করতে না পারলে এ স্থানে অনেক প্রাণহানীর আশংকা রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী তাজুল ইসলাম মোল্লার সওজের জমি দখল করে মার্কেট নির্মাণ করার পাঁয়তারা করছেন। দখল হওয়ার জমিটি এপ্রোচ হওয়ার কারনে সড়ক দূর্ঘটনায় প্রাণ হানীর ঘটনা ঘটবে। এর আগেও তাজুল ইসলাম মোল্লা সওজের জমি দখল করে মার্কেট নির্মাণ করে আসাসিক হোটেল করেছেন। ওই হোটেল অবৈধ কার্যকলাপের জন্য র‌্যাব-১১ একাধিকবার অভিযান চালিয়ে সিলগালা করে দেয়।

দখলদার হাজী তাজুল ইসলাম মোল্লা বলেন, জমিটি আমাদের পূর্বপুরুষের। সওজের জায়গা পতিত থাকায় বালু ভরাট করে ব্যবহার করছি। সওজের প্রয়োজন হলে জায়গাটি ছেড়ে দেওয়া হবে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, বালু ভরাট করে সড়ক ও জনপদের জমি দখলের বিষয়ে সত্যতা পাওয়া গেছে। এপ্রোচ সড়কের প্রবেশ পথ বন্ধ করে এ বালু ভরাট করছে। অবৈধ দখলদারদের ৬১৭ নং স্মারকে এবিষয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠি প্রাপ্তির তিনদিনের মধ্যে তাদের সওজের অনুমোদনপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সোনারগাঁ থানাকে অনুলিপি দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল বলেন, সড়ক ও জনপদ বিভাগের জমিতে বালু ভরাটের বিষয়টি এলাকাবাসীর অভিযোগের মাধ্যমে জানতে পেরে দখলদারদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য উপ- বিভাগীয় প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুতই দখলদারদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD