বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল

সোনারগাঁও প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে রেজাউল করিমের সমর্থকদের শুভেচ্ছা বিনিময় 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সোনারগাঁও প্রেস ক্লাবের  ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক সংসদ সদস্য  অধ্যাপক  মো. রেজাউল করিমের সমর্থকরা।
বৃহস্পতিবার সন্ধ্যায়  উপজেলার মডেল  মসজিদের কনফারেন্স রুমে সোনারগাঁও প্রেস ক্লাবের  ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমানও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলের নেতৃত্বে  সমর্থকরা এ শুভেচ্ছা বিনিময় করেন। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এবং যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হুসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন সাবেক সংসদ সদস্য  অধ্যাপক  মো. রেজাউল করিমের সমর্থকরা তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাজী আনোয়ার হোসেন,  পৌরসভার সাবেক কমিশনার ফারুক আহম্মেদ তপন, জেলা যুবদল নেতা মুশিউর রহমান শান্ত, সোনারগাঁও উপজেলা ছাত্রদল আহবায়ক জাকারিয়া ভূইয়া, সোনারগাঁও পৌরসভা ছাত্র দলের আহবায়ক ফরহাদ শিকদার, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দল সহ সভাপতি আলামিন অভি, সোনারগাঁও স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক সফিক ভুঁইয়া প্রমূখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য সচিব মো. মজিবুর রহমান, কেন্দ্রীয়  স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। এসময় ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে প্রেস ক্লাবের ৩৭ বছর পূর্তি অনুষ্ঠানটি শেষ হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD