শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল কফিশপে চাকরির প্রলোভনে কলেজ ছাত্রকে সৌদিতে পাঠানো হলো সাপ্লাই ভিসায়, ক্ষতি ৯ লাখ টাকা সোনারগাঁওয়ে পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শনে প্রত্নসম্পদ সংরক্ষন কমিটি সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসব আজ  সোনারগাঁওয়ে পিনকোড হ্যাক করে বিকাশের টাকা লুট সোনারগাঁওয়ে প্রবীন আওয়ামী লীগ নেতার ইন্তেকাল সোনারগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

সোনারগাঁ প্রেস ক্লাবের সহ সভাপতি মোক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের সহ সভাপতি ফজলে রাব্বী সোহেল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদস্য মাসুদ শায়ান, সাবেক যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ রিপন, যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, নির্বাহী সদস্য মনির হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষক আব্দুস সালাম, সাংবাদিক শাহাদাত হোসেন রতন, আনিছুর রহমান, মাহাবুব রহমান, হুমায়ন কবির, সেলিম রেজা, গিয়াম কামাল, মো. সালাউদ্দিন, আনিছুর রহমান সজিব, নজরুল ইসলাম সবুজ, কামরুল ইসলাম পাপ্পু, সুমন আল হাসান, রুবেল মিয়া, ইমরান হোসেন প্রমুখ।

পরে দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে প্রেস ক্লাবের ৩৮ বছর পূর্তি ও ৩৯ বছর পদার্পন অনুষ্ঠানটি শেষ হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD