বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল

সোহাগ রনির উদ্যোগে পূজা মন্ডপে উপহার সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মতবিনিময় সভা ও খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শনিবার সকালে মোগরাপাড়া এলাকায় মোগরাপাড়া ইউনিয়নের সকল পূজা মন্ডপে নিজ অর্থায়নে এ উপহার  প্রদান করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ সোহাগ রনি।
উপহার সামগ্রী মধ্যে ছিল ৫০কেজি বস্তা  ৪৫০কেজি চিনিগুড়া পোলাও চাউল ,১৫কেজি বস্তা ১৩৫ কেজি মুগুর ডাল , ৫লিটার ফ্রেশ তেল  ৪৫ লিটার।
সোনারগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লোকনাথ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ সোহাগ রনি।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী কৃষকলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহ্ জামাল, মুক্তিযোদ্ধা শাফিউল রহমান শাফি, দমদমা পঞ্চাত কমিটির সভাপতি সৈয়দ হোসেন প্রধান, সোনারগাও উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য শেখ আলমগীর হোসেন।
এসময় মোগরাপাড়া  ইউনিয়নের  ৮টি পূজা কমিটির সভাপতি সাধারন সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD