বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর, আহত ১১ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন-স্বরাষ্ট্রমন্ত্রী সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন

স্বাধীনতা দিবস দাবায় সুদিন অপরাজিত চ্যাম্পিয়ন, আনান রানার আপ

ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের নাহার চেস একাডেমি আয়োজিত স্বাধীনতা দিবস দাবা প্রতিযোগিতায় বৃহস্পতিবার আমিনুল হাসান সুদিন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।
নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র সুদিন ৫ খেলায় পূর্ণ ৫ পয়েন্ট সংগ্রহ করে এ কৃতিত্ব অর্জন করেছে।
অপরদিকে রানার আপ হয়েছে আমলাপাড়া শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির আরিয়ান সামির আনান। তার সংগ্রহ ৩ পয়েন্ট। স্থান নির্ধারণী প্লে অফ ম্যাচে সে আহনাফকে পরাজিত করেছে।
এছাড়া তৃতীয় থেকে প ম স্থান অধিকার করেছে যথাক্রমে আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির আশফাক সাফিন আহনাফ, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণির নুসরাত হাসান নাবা ও একই স্কুলের অষ্টম শ্রেণির ধ্রæব সেনগুপ্ত।
বৃহস্পতিবার দিনব্যাপী শহরের আমলাপাড়ায় অবস্থিত নাহার চেস একাডেমির প্রশিক্ষণ কক্ষে  আয়োজিত এ প্রতিযোগিতাটি পরিচালনা করেন দাবা প্রশিক্ষক নাজমুল হাসান রুমি।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD