বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। মামুনুলের ‘কথিত স্ত্রী’ জান্নাত আরা ঝর্ণা গত ৩০ এপ্রিল সোনারগাঁও থানায় ধর্ষণ মামলা করেন ।

বুধবার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান অভিযোগ গঠন করেন । নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ ধর্ষণ মামলার অভিযোগ গঠনের আবেদন করেন।
তিনি জানান, ৩০ এপ্রিল সোনারগাঁও থানায় ধর্ষণ মামলা করে জান্নাত আরা ঝর্ণা। ওই মামলায় গ্রেফতারকৃত মামুনুল হককে আজ বুধবার আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে চার্জ গঠনের জন্য আবেদন করা হয। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
বুধবার সকাল ১০টার দিকে তাকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। আদালতের গারদ খানায় রাখা হয় মামুনুল হককে। পরে তাকে আদালতে তোলা হয়।

গত ৩ এপ্রিল সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টের একটি কক্ষে এক নারীসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন মামুনুল হক। সে সময় তিনি বিব্রতকর অবস্থায় পড়লে হেফাজতের স্থানীয় নেতা-কর্মীরা তাকে উদ্ধার করতে এগিয়ে যায়। এরপর স্থানীয় আওয়ামীলীগের কার্যালয়, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বেপরোয়া ভাঙচুর চালায় তারা। হামলা করা হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই শতাধিক যানবাহনেও। সেদিন রিসোর্ট সঙ্গীনিকে মামুনুল দ্বিতীয় স্ত্রী দাবি করলেও তার দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠে। আর ১৮ এপ্রিল গ্রেফতারের পর ৩০ এপ্রিল সোনারগাঁও থানায় মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ঝর্ণা। মামলায় তিনি অভিযোগ করেন, মামুনুল বিয়ে করার প্রলোভন দেখিয়ে গত দুই বছর ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েছেন। কিন্তু বিয়ে করবেন বলে আর করেননি।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD