মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ, জরিমানা  সোনারগাঁওয়ে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ সংগঠনের বর্ষপূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি  গাছ আমাদের অক্সিজেন দিবে,জীবন বাঁচাবে ও দেশ বাঁচাবে- এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ

জামপুরে মুক্তিযোদ্ধা আবুল হক ভুইঁয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক,  জামপুর:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সেকেরহাট গ্রামের মুক্তিযোদ্ধা আবুল হক ভুইঁয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় প্রদান করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. ইব্রাহিম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সোনারগাঁও উপজেলা শাখার সাবেক ডেপুটি  কমান্ডার মুক্তিযোদ্ধা ওসমান গনিসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা। কফিনে জাতীয় পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

রোববার বিকেলে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন । ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না…. রাজিউন)।  দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইসেস হয়ে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে ও ২ ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সোমবার বেলা সাড়ে ১১টায় সেকেরহাট চৌরাস্তা এলাকায় তার জানাযা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
মুক্তিযোদ্ধা আবুল হক ভূঁইয়ার জানাযায় অংশ নেন জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভুইঁয়া, সদস্য নাসিরউদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক নেতাসহ এলাকার জনসাধারণ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD