শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

জামপুরে রাস্তার সিসি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন

মনির হোসেন, জামপুর প্রতিবেদক :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের মুন্দিরপুর পশ্চিমপাড়া এলাকায় ৫০০ মিটার রাস্তার সিসি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এলজিইডি’র বাস্তবায়নে জামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মুন্দিরপুর পশ্চিমপাড়া আ. কুদ্দুসের দোকান হতে কবরস্থান মোড় পর্যন্ত ৫০০ মিটার রাস্তার সিসি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করা হয়। রাস্তা উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মো. সানাউল্লাহ, জামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. মুজিবুর প্রধান, যুবলীগ নেতা হাবিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাস্তা উদ্বোধনকালে চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, জামপুর ইউনিয়নে আনাচে-কানাচে অনেক রাস্তার কাজ অসমাপ্ত রয়েছে, আস্তে আস্তে সবগুলো কাজ করা হবে। এ ইউনিয়নে আমি চেয়ারম্যান থাকাবস্থায় কোনো রাস্তা পাঁকা ছাড়া থাকবে না ইনশা-আল্লাহ। তিনি কাজের শ্রমিক থেকে রাস্তার কাজে যারা জড়িত তাদেরকে তিনি নিজ দায়িত্বে ভালোভাবে কাজ করার নির্দেশ দেন। কাজে যাতে কোনো প্রকার গাফলতি না হয় সে ব্যাপারে সবার দৃষ্টি কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, জামপুর ইউনিয়নে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমি করছি। চেয়ারম্যান হওয়ার পর আমি এ ইউনিয়নের অনেক উন্নয়ন করছি। এছাড়া তিনি ইউনিয়ন থেকে মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ার ঘোষনা দেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD