শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন

সোনারগাঁওয়ে জামায়াত নেতা ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার প্রচারনা ও গণসংযোগ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভোটারদের মন জয় করতে বৈরী আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন জামায়াত নেতা ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।
তিনি রোববার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক বাজারে প্রচারণা ও গণসংযোগ করেন।
ড. ইকবাল হোসাইন ভূঁইয়া নারায়ণগঞ্জ ৩- (সোনারগাঁও) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য।
গণসংযোগকালে ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন,  আল কুরআনের ঝান্ডা কে সমুন্নত রাখতে, কোরআনের সংবিধান ও সংসদ কায়েমের লক্ষ্যে সকাল থেকেই অসংখ্য নেতাকর্মীদের সাথে নিয়ে বৃষ্টিতে ভিজেই  গণসংযোগ করছি। আল কুরআনের সমাজ ও রাষ্ট্র কায়েমের জন্য প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করতে হবে তাই বৃষ্টির দিনেও আল কোরআনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। আমরা আশা করছি, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
সোনারগাঁওয়ে ৫ই আগস্টের পর থেকে যেকোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক ও অরাজনৈতিক শক্তির দ্বারা সাধারণ মানুষের ক্ষতি বা অন্যায় ঘটলে তার প্রমাণ সংরক্ষণ রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন , তিনি যদি সোনারগাঁওয়ের এমপি নির্বাচিত হন, তাহলে প্রতিটি মাজলুমের পাশে দাঁড়িয়ে তাদের সমস্ত পাওনা আদায় করানো হবে এবং ফিরিয়ে দেওয়া হবে।
তিনি আরও বলেন, সোনারগাঁওয়ে যত বড় প্রভাবশালী বা শক্তিধর ক্ষমতাধর ব্যক্তি থাকুন না কেন, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ মানুষের অধিকার আদায়ে প্রতিজ্ঞাবদ্ধ।
প্রচারনা ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা জামায়াতের দক্ষিণের সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম মোল্লা, জামায়েতের মোগরাপাড়া ইউনিয়ন সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ সভাপতি মাওলানা বেলয়েত হোসেন, যুব বিভাগের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম, মোহাম্মদ আবু তালেব, মাওলানা  মোঃ শাহিনসহ নেতাকর্মীরা।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD