সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল

ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে সোনারগাঁওয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারী সহিংসতা, খুন, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মানববন্ধন করেছেন সোনারগাঁ নাগরিক সমাজ নামে একটি সামাজিক সংগঠন।
বুধবার দুপুরে উপজেলার সোনারগাঁও প্রেস ক্লাব সংলগ্ন মডেল মসজিদের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে সোনারগাঁও নাগরিক সমাজ এর আহ্বায়ক ফরিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার পনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের কোষাধক্ষ্য আবু হানিফ, মোগরাপাড়া ইউনিয়ন সমন্বয়ক পুলিন ভূইঁয়া, পৌরসভা সমন্বয়ক সেলিম মিয়া, সদস্য শহিদুল ইসলাম, কবির হোসেন, ইউসুফ আলী, ওমর ফারুক, রওশন জাহান সুলতানা, সমাজ সেবক রফিকুল ইসলাম বিপ্লব, লেখক শাহদাত হোসেন চৌধুরী শিপন, ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে অব্যাহত ভাবে নারী সহিংসতা, খুন ও ধর্ষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। যা উদ্বেগজনক। দ্রুত এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।
প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, আপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রনে আনুন। এভাবে একটি দেশ চলতে পারে না। দেশে দ্রুত স্থিতিশীলতা না এলে এ ধরনের ঘটনা বন্ধ হবে না।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD