শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

নির্দিষ্ট সময়ই নির্বাচন দিতে হবে কোন তালবাহানা চলবে না – ড. ইকবাল হোসাইন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনিত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, নির্বাচনের জন্য যারা একসময় খুব তাড়াহুরা করতো, নিজেরাই তফসিল ঘোষণা করে ফেলতে চেয়েছেন, তারাই আজ নির্বাচন নিয়ে তালবাহানা করছেন। সাফ কথা বলে দিচ্ছি -নির্দিষ্ট সময়ই নির্বাচন দিতে হবে, কোন তালবাহানা চলবে না।
মঙ্গলবার দুপুরে সোনারগাঁওয়ে সনমান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মামুদ্দি গ্রামে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকদের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার আমির মাওলানা মোমিনুল হক সরকার।
প্রধান অতিথি ছিলেন ড. মোঃ ইকবাল হোসাইন ভুইঁয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, ব্যবসায়ী কাজী নাসির উদ্দিন, সাখাওয়াত, নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন, সোনারগাঁও থানা ছাত্রশিবিরের সভাপতি আজিজুল প্রমুখ।
বৈঠকের সভাপতিত্ব করেন সনমান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মমিনুল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুল মোতালিব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মালয়েশিয়ান প্রবাসী সোহানুর রহমান সবুজ।
অনুষ্ঠানে মাস্টার শহীদুল্লাহ শহীদ, ২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আশরাফুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার প্রেক্ষাপট ও যুক্তিকতা নিয়ে আলোচনা করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD