শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ের ইসলামিক শিক্ষা প্রতিষ্টান মীর আব্বাস হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রখ্যাত আলেম হাফেজ মীর মোহাম্মদ মোবারক হোসাইন (৯০) এর জানাযা ও দাফন রোববার অনুষ্ঠিত হবে। তিনি শুক্রবার রাত সাড়ে ১০ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলে, এক মেয়েসহ নাতী নাতনী, আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ জোহর সোনারগাঁওয়ে মোগড়াপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকায় মীর আব্বাস হাফেজিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে মরহুমের জানাযা শেষে বাড়ি মজলিস কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জামায়েত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইঁয়াসহ বিভিন্ন ইসলামিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
হাফেজ মীর মোহাম্মদ মোবারক হোসাইন দীর্ঘদিন ধরে সোনারগাঁওয়ে দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসেন। তিনি একজন প্রখ্যাত আলেম হিসেবে এলাকাবাসীর কাছে অত্যন্ত সম্মানিত ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে বহু শিক্ষার্থী দ্বীনি শিক্ষা লাভ করেছে।
আপনার মতামত দিন