মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

বারদীর বিএনপির সভাপতির বিরুদ্ধে নিরীহ মানুষের জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে নিরীহ মানুষের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী ১১ পরিবার তার বিরুদ্ধে সোনারগাঁওয়ের ভূমি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলী আজগরের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ওই এলাকার নিরীহ মানুষের জমি বিচার সালিশের নাম করে অংশীদারদের কাছ থেকে অংশ কিনে পুরো জমি দখলে নিয়েছেন। প্রতিবাদ করলেই শুরু হয় তাদের উপর নির্যাতন। এ বিষয়ে একাধিকবার বারদী ইউনিয়ন পরিষদের বিচার সালিশ দেয়ার পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমান চেয়ারম্যান জহিরুল হককে ম্যানেজ করেই এ অপকর্ম করেছেন এ নেতা।

এলাকাবাসীর আরো অভিযোগ, আলী আজগরের ৯ ভাই। তাদের গোষ্ঠীর লোক বেশি। এ এলাকায় এমন কোন অপকর্ম নেই তারা করেননি। জমি দখল, চুরি করা গরু ক্রয়, ডাকাতির লুট করা চাল ক্রয়, শান্তিরবাজারের দোকান বিক্রির টাকা আত্মসাৎসহ বিভিন্ন অপকর্মে জড়িত এ আলী আজগর।

ভূক্তভোগী রায়হান মিয়া জানান, বারদী ইউনিয়নের পাইকপাড়া গ্রামে তাদের বাড়ি। তার এক ফুফু তাদের কাছ থেকে ৭ শতাংশ জমি পান। কিন্তু আলী আজগরের সিন্ডিকেট বিচার সালিশ করে তার ফুফুর কাছ থেকে ৭ শতাংশের ওই জমি লিখে নিয়ে তাদের ৩৭ শতাংশের পুরো জমি দখলে নিয়েছে। প্রতিবাদ করলেই হামলার শিকার হতে হয়।

ভূক্তভোগী নাজমুল হোসেন জানান, আলী আজগর ও তার ভাই জহিরুল ইসলাম আমার সঙ্গে জালিয়াতি করে জমি বিক্রি করেছেন। আমার কাছে জমি বিক্রির আগে হেবা দলিলের মাধ্যমে আলী আজগর দলিল করে নিয়ে পুনরায় আমার কাছে বিক্রি করেছে। আমার জমি বা টাকা কোনটায় ফেরত দেয়নি।

ভূক্তভোগী ইয়াকুব আলী জানান, আমার বাড়ির ৬ শতাংশ জায়গা আলী আজগর জালিয়াতি করে দখল করে রেখেছে। এখন আমার জায়গাসহ দখল করেছে। আমার জায়গায় ঘর তুলতে বাঁধা দেয়।

অভিযুক্ত বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আজগর আলী বলেন, আমি টাকার বিনিময়ে জমি কিনেছি। তবে কারো জমি দখল করিনি। আমার বিরুদ্ধে একটি চক্র অপপ্রচার করছে।

বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক বলেন, জমি দখলের অভিযোগ নিয়ে কেউ আমার কাছে আসেনি। অভিযোগ পেলে দু’’পক্ষকে ডেকে মিমাংসার চেষ্টা করবো।
সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD