বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে খেলাঘরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
খেলাঘর সোনারগাঁও উপজেলা শাখার উদ্যোগে
“বাঙলার জমিন জুড়ে জনকের মুখ” শিরোনাম শীর্ষক এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুক্রবার বিকেলে উপজেলা শহীদ মিনারের পাদদেশে  অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা খেলাঘরের সভাপতি আজিজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে  প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের সভাপতি জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের প্রিন্সিপাল সামসুল আলম আজাদ, শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের কান্ট্রি ডিরেক্টর শাহ আলম, অনার্য প্রকাশনীর কর্ণধার শফিক রহমান, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক ফুয়াদ মহসিন, ইনার হুইল ক্লাব অব ভুবনডাঙ্গা ঢাকা’র প্রেসিডেন্ট সমাজকর্মী নাসিমা আলম হাসি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোনারগাঁও  উপজেলা খেলাঘরের কর্মকর্তা আনোয়ার হোসেন, ইকবাল হোসেন রতন, সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমন, মনোজ অধিকারী, ফারজানা মনি, মিলন হোসাইন, আলেয়া আক্তার, সুলতানা রাজিয়া, কাজল বনিক, আজিবুর রহমান, মজিদ খান, বিন্দু,  শিখা মনি প্রমূখ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন কিন্ডার গার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় তিন শতাধীক শিক্ষার্থী অংশ নেয়। পরে বিজয়ীসহ অংশগ্রহণকারীদের মধ্যে অনার্য প্রকাশনী থেকে বই উপহার দেয়া হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD