শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
শহীদ পরিবারের পাশে থাকবো– দিপু ভূঁইয়া সোনারগাঁওয়ে এক স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল বন্দরে নতুন পানির পাম্প স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রূপগঞ্জে খাবার পানির জন্য হাহাকার, চরম দুর্ভোগে লাখো মানুষ আড়াইহাজারে নারীকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’, অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩ সোনারগাঁওয়ে অটোরিকশা চালক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  সোনারগাঁওয়ে অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যু সোনারগাঁওয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি সোনারগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল  সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক মো. হাফিজ উল্লাহ 

সোনারগাঁওয়ে অটোরিকশা চালক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।  মানববন্ধনে অটোরিকশা চালকের স্ত্রী, শ্বশুর ও শ্বশুরবাড়ির অন্য সদস্যদের বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলেন নিহতের স্বজনরা।
শুক্রবার  ( ০৭ আগস্ট) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে তারা অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে গত বৃহস্পতিবার নিহত অটোরিক্সা চালকের মা সেলিনা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগে তিনি দাবি করেন, পারিবারিক কলহের জেরে তার ছেলে আবু জুম্মান সজিবকে নির্যাতন করে হত্যার পর মরদেহ ঘরে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করা হয়।  আবু জুম্মান সজিব প্রেমের সম্পর্কের পপ আফসানাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ সময় স্ত্রী আফসানা, তার বাবা নুর হোসেন এবং পরিবারের অন্য সদস্যরা বিভিন্ন সময় আবু জুম্মান সজিবকে হুমকি দিতেন বলেও অভিযোগ করেছেন নিহতের মা।
গত বুধবার সন্ধ্যায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় লিটন মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে আবু জুম্মান সজিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত অটো চালকের চাচা নজরুল ইসলাম, মা সেলিনা বেগম,  এলাকাবাসী মোঃ শুভ আহমেদ, লিপি আকতার,  মোঃ নাছির উদ্দিন।
মানববন্ধনে অংশ নেওয়া স্বজনরা অভিযোগ করেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বিভিন্ন স্লোগান দিয়ে হত্যাকারীদের বিচারের দাবি জানান।
মানববন্ধনে নিহতের চাচা নজরুল ইসলাম বলেন, আমার ভাতিজাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা মামলা করতে চাই, কিন্তু এখন পর্যন্ত শুধু একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। আমরা চাই, আমাদের অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হোক।
নিহতের মা সেলিনা বেগম বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমার বিশ্বাস। এর সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন জড়িত। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রশাসনের কাছে আমার আবেদন, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দায়ীদের দ্রুত গ্রেপ্তার করা হোক। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।
তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।  তারা ঘটনার পর পরই এলাকা ছেড়ে পালিয়ে যায়।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয় । মিছিলটি কাঁচপুর ইউনিয়নের কাশিপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD