বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ

oplus_0

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভা, মিলাদ, দোয়া অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার উদ্ভবগঞ্জ শহিদুল্লাহ প্লাজার সামনে এ ঈদ উপহার বিতরণ করা হয়। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা পরিচালক বীর মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল।

বিশেষ অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মো. তাজুল ইসলাম, সৌদি আরব ও যুক্তরাজ্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো.শহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুজ্জামান হাবিব, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা মিজানুর রহমান, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ রানা বাবু, আশিকুর রহমান, সোনারগাঁ প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি মিজানুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে তিন শাতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

প্রধান অতিথি ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা পরিচালক বীর মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছেন। খাল খনন থেকে শুরু করে আত্মকর্মসংস্থানের ক্ষেত্র তৈরির মাধ্যমে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। জিয়াউর রহমানের আদর্শে আমরা রাজনীতি করি। তার আদর্শ ধারণ করে রাজনীতি করলে বাংলাদেশের মানুষ সুফল পাবেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD