সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে দলিল লেখক হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন ও প্রেমিকের মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে দলিল লেখক মোশারফ হোসেন ভূঁইয়া (৪৫) হত্যাকাণ্ডের একজনের মৃত্যুদন্ড ও একজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। একই সঙ্গে আদালত উভয়কে ৫০হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন নিহত মোশাররফের স্ত্রী শাহিনুর আক্তার (৩০) এবং মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত হলেন পরকীয়া প্রেমিক মো. রিপন মিয়া (৪০)। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি রিপন মিয়া সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন গ্রামের বাসিন্দা।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলা কাঁচপুর চেঙ্গাইন খালপাড় এলাকায় দলিল লেখক মোশারফ হোসেন ভূইয়ার স্ত্রী শাহিনুর আক্তার তার পরকীয়া প্রেমিক রিপনকে নিজ বাড়িতে ঘরের জানালা দিয়ে প্রবেশ করে মোশারফকে ঘুমন্ত অবস্থায় বৈদ্যুতিক শক দিয়ে নিস্তেজ করেন। পরে বাথরুমে নিয়ে গিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর রিপন পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তীতে নিহতের ভাই সোলায়মান ভূইঁয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রিপন মিয়াকে মৃত্যুদণ্ড ও শাহিনুরকে যাবজ্জীবন কারাদন্ড ঘোষণা করা হয়।
মামলার বাদি সোলায়মান ভূঁইয়া জানান, আদালতের রায়ে সন্তুষ্ট। রায়টি দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম জানান, হত্যা মামলায় আদালত একজনের মৃত্যুদণ্ড ও আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD