নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ও সম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অপু (৬৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত মঙ্গলবার রাত ১১ টায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হৃদ রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ জোহর উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের এলাহীনগর ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে এলাহীনগর সামাজিক কবরস্থানে দাফন করা হয় । তিনি এলাহিনগর পুর্বপাড়া গ্রামের মরহুম লাল মিয়া (প্রেসিডেন্ট) এর ছোট ভাই, মরহুম আলীম মিয়ার মেঝো ছেলে ।
তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেনসহ উপজেলা ও সম্ভুপুরা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ।
আপনার মতামত দিন