প্রচ্ছদ

সোনারগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত  

সোনারগাঁও নিউজ ৩১ অক্টোবর ২০২৬ , ৪:০৪ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে
পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করার নির্দেশনা  শনিবার সোনারগাঁও উপজেলার মাধ্যমিক পর্যায়ের  সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি পালন করা হয়।
সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজ ও সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ঘুরে দেখা যায় এখানে শিক্ষক – শিক্ষার্থী ও স্কাউট সকলে মিলে বিদ্যালয় এর  আংগিনা, শ্রেণিকক্ষ, খেলার মাঠ  পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করছে। সেইসাথে তারা ডেঙ্গু প্রতিরোধে  জনসাধারণকে সচেতন করতে একটি র‍্যালির আয়োজন করে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের জন্য সোনারগাঁওয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতি শনিবার  শিক্ষক কর্মচারী  ও ছাত্র -ছাত্রীরা একসাথে এ পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে আসছে।