রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

 

ক্রীড়া প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরিসহ ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রিকেট,ভলিবল,দৌড়,চাকতি নিক্ষেপ,দীর্ঘলম্ফসহ ৪৫টি ইভেন্টে অংশগ্রহন করে যা চারদিন ব্যাপি চলে।

সোমবার বিকেলে উপজেলার পিরোজপুর স্কুল এন্ড কলেজ মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী খেলা শেষে এই পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হতে সনদ ও পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ-৩  আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.সামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল,নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান সামসুল আলম সামসু,সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা একাডেমি সুপারভাইজার কাজল চন্দ্র পাল,যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবীব তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, মেঘনা শিল্প নগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।

ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকগণ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD