বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে অবৈধ অ্যালুমিনিয়াম কারখানায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় অবৈধভাবে অ্যালুমিনিয়াম গলানোয় তিনটি কারখানায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি অবৈধ নামবিহীন কারখানা ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার  এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ অ্যালুমিনিয়াম কারখানা আলমগীর মেটালকে ২ লাখ টাকা, সাইফুল আয়রন  স্টোরকে ১ লাখ টাকা ও রাহাত মেটালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তিনটি কারখানার মালিককে নিজ খরচে তিন দিনের মধ্যে কারখানার সমস্ত স্থাপনা অপসারণ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন, পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের ঢাকার এনফোর্সমেন্ট উইংয়ের পরিদর্শক রিয়াজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক শেখ মোজাহীদ ও মোবারক হোসেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD