বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
৩৬টি অস্ত্র বাকি, নির্বাচনের আগে উদ্ধার সম্ভব হবে – ডিসি দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন বেতন ও কারখানা চালুর দাবিতে ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার দাবায় জেলা পর্যায়ে বিবি মরিয়মের নাবা চ্যাম্পিয়ন বড় সরদার বাড়ি ও লোক-কারুশিল্প ফাউন্ডেশনের অনিয়ম তদন্তে বিচার বিভাগীয় কমিশন চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি সোনারগাঁওয়ে নৈশপ্রহরীদের হাত-পা বেঁধে এবং মুখে কস্টেপ পেঁচিয়ে পাঁচ দোকানে ডাকাতি সোনারগাঁওয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট, তিন যুবককে কুপিয়ে জখম গণতন্ত্র, সুশাসন ও মূল্যবোধের বার্তা : আন্তর্জাতিক গণতন্ত্র দিবস সোনারগাঁওয়ে পুলিশের অভিযানে ধর্ষণ ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৯ সোনারগাঁওয়ে পাঁচ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সোনারগাঁওয়ে নৈশপ্রহরীদের হাত-পা বেঁধে এবং মুখে কস্টেপ পেঁচিয়ে পাঁচ দোকানে ডাকাতি

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নৈশপ্রহরীদের হাত-পা বেঁধে এবং মুখে কস্টেপ পেঁচিয়ে বাজারের ৫ দোকানে ডাকাতি সংঘঠিত হয়। ডাকাতদল স্বর্ণ-রুপা, নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। গত সোমবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার সনমান্দি ইউনিয়নের অলিপুরা বাজারে এ ডাকাতির ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি ডাকাতির ঘটনায় তারা কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এলাকাবাসী ও বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সোমবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার সনমান্দির অলিপুরার বাজারে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা ওই বাজারের তিন নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে এবং মুখে কস্টেপ পেঁচিয়ে বাজারের নবরূপা জুয়েলার্স, কাকন স্বর্ণ শিল্পালয়, জজ মিয়া স্টোর, শামীম ইলেকট্রনিকস ও ইসলাম ফার্মেসীতে তালা ভেঙে লুটপাট চালায়। ডাকাতদল নবরূপা জুয়েলার্স থেকে প্রায় ৪০ ভরি রুপা ও ১ ভরি স্বর্ণ, কাকন স্বর্ণ শিল্পালয় থেকে ৫ আনা স্বর্ণ ও ১৫ ভরি রুপা, জজ মিয়া স্টোর থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের সিগারেট, কিছু প্রসাধনী ও সয়াবিন তেল, শামীম ইলেকট্রনিকস থেকে নগদ ৫- ৬ হাজার টাকা এবং ইসলাম ফার্মেসি থেকে একটি স্মার্টফোন ও প্রায় ১ হাজার টাকা নগদ লুট করে নিয়ে যায়।

নবরূপা জুয়েলার্সের স্বত্বাধিকারী ইমাম হোসেন বলেন, রাতের দিকে ডাকাতরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণ ও রুপা নিয়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ১ ভরি স্বর্ণ ও ৪০ ভরি রুপা লুট হয়েছে বলে ধারণা করছি। এতে আমার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। আমরা দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি।

এদিকে ডাকাতির ঘটনায় অলিপুরা বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, বাজারে নিরাপত্তাব্যবস্থা জোরদার না করা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD